সাংবাদিক নাদিম হত্যা

আসামিদের গ্রেপ্তার ও বিচার দাবিতে অনশন

জামালপুরের বকশিগঞ্জ উপজেলার সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলায় সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের সাময়িক বরখাস্ত হওয়া চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর ছেলে ফাহিম ফয়সাল রিফাতসহ এজাহারভুক্ত ১৭ আসামিকে গ্রেপ্তারের দাবিতে অনশন করেছেন উপজেলার সাংবাদিকরা।

গতকাল শনিবার সকালে উপজেলা পরিষদের সামনে বকশিগঞ্জের সর্বস্তরের সাংবাদিক ও সচেতন নাগরিকের আয়োজনে এ অনশন পালিত হয়।

অনশন চলাকালে বক্তব্য দেন জিএম সাফিনুর ইসলাম মেজর, রাজ্জাক মাহমুদ, মো. শাহজামাল, আশরাফুল হায়দার, শাহীন আল আমিন, আবদুল লতিফ লায়ন, জিএম ফাতিউল হাফিজ বাবু, এমদাদুল হক লালন, আল মুজাহিদ বাবু, মাসুদ উল হাসান, মনিরুজ্জামান লিমন প্রমুখ।

এ সময় বক্তরা রিফাতসহ এজাহারভুক্ত ১৭ আসামিকে গ্রেপ্তার, দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করার দাবি জানান। সেইসঙ্গে সব সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানান তারা।