চৌগাছায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

যশোরের চৌগাছায় বজ্রপাতে আমিনুর রহমান (৪৩) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ধুলিয়ানি ইউনিয়নের ফতেপুর গ্রামের নুর বক্সের ছেলে। গতকাল শনিবার দুপুরে ফতেপুর গ্রামের উত্তর মাঠে নিজের ক্ষেতে কাজ করার সময় বজ্রাঘাতে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন স্থানীয় ধুলিয়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম মমিনুর রহমান।

মৃত আমিনুর রহমানের ছেলে ইয়াসিন আরাফাত বলেন, দুপুর ১টার দিকে হঠাৎ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।