আফ্রিদির এক বছরের অপেক্ষা ফুরাল

৯৯ থেকে অপেক্ষার পালা শুরু শাহিন শাহ আফ্রিদির। টেস্টে শততম উইকেটের স্বাদ পেতে পাকিস্তানের এই ফাস্ট বোলারের অপেক্ষা করতে হলো পাক্কা একবছর। গলে শুরু সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন লঙ্কান ওপেনার নিশান মাদুশকাকে উইকেট কিপার সরফরাজ আহমেদের গ্লভসবন্দী করিয়ে এই ১০০তম উইকেট নেন তিনি।

ঠিক এক বছর আগে এই গলেই টেস্টের প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়েছিলেন আফ্রিদি। এরপর ইনজুরিতে দ্বিতীয় ইনিংসে আর বল করা হয়নি। সেই থেকে ১০০ উইকেটের অপেক্ষা শুরু।

এই ল্যান্ডমার্কে পৌছাতে আফ্রিদির লেগেছে ২৬ টেস্ট।