মৃত মুরগি বেচাকেনা

প্রশ্ন: আমাদের মুরগির ফার্মে প্রতিদিনই কিছু না কিছু মুরগি মারা যায়। এক লোক মাগুর মাছ চাষ করে। সে ওই মুরগিগুলো স্বল্পমূল্যে কিনে মাগুর মাছের খাবারের জন্য। মৃত মুরগি এভাবে বিক্রি করাতে কি কোনো অসুবিধা আছে? বিক্রিলব্ধ টাকা ভোগ করা বৈধ হবে?

-মো. শামসুল হক, কোনাবাড়ী, গাজীপুর

উত্তর: মৃত মুরগি হারাম। এর বিক্রি নাজায়েজ। সুতরাং মৃত মুরগির বিক্রিলব্ধ টাকা ভোগ করা জায়েজ নয়। তাই এগুলো ক্রয়-বিক্রয় থেকে বিরত থাকতে হবে। -বাদায়েউস সানায়ে : ৪/৫৯১