চট্টগ্রামে ডেঙ্গুতে দুজনের মৃত্যু, হাসপাতালে ৭৪

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। এসময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৭৪ জন।

রোববার (১৭ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রের তথ্যানুযায়ী, চলতি বছর জেলায় ডেঙ্গুতে ১৬ জনের মৃত্যু ও শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৭৭ জনে।

সূত্র আরও জানায়, গত ১৪ জুলাই ডেঙ্গুর উপসর্গ নিয়ে চমেক হাসপাতালে ভর্তি হন আব্দুল মান্নান (৪৫)। ১৫ জুলাই তিনি মারা যান। আব্দুল মান্নান পটিয়া উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের রশিদাবাদ এলাকার বাসিন্দা।

অন্যদিকে মো. আলমগীর (৩০) ১৫ জুলাই ভর্তি হন বেসরকারি পার্কভিউ হাসপাতালে। তিনিও পটিয়া উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী বলেন, গত ২৪ ঘণ্টায় (১৬ জুলাই ভোর ৬টা থেকে ১৭ জুলাই ভোর ৬টা) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন করে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে৭৪ জন রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৮০৭ জন।