অপেক্ষার পালার প্রথম পর্ব ফুরাবে আজ। সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসিকে উন্মোচন করবে আজ ইন্টার মায়ামি। সন্ধ্যা ৬ টায় শুরু হবে অনুষ্ঠানটি। তার আগে বিকেলে ফ্লোরিডার এই নগরটির দৃশ্য কেমন?
ডিআরভি পিএনকে স্টেডিয়ামের ফটক ভক্তদের জন্য এখনও খুলে দেওয়া হয়নি।
তবে ইতিমধ্যেই লিওনেল মেসিকে এক ঝলক দেখতে সমর্থকরা ভিড় জমাচ্ছেন। কেউ কেউ ইন্টার মায়ামির জার্সি পরেছেন, আর অনেকে গায়ে মেখেছেন আর্জেন্টিনার রং। কারো কারো টি শার্টে আবার মেসির ছবিও রয়েছে।
মায়ামি শহরের দেয়ালে দেয়ালে ইতোমেধ্য মেসির গ্রাফিতিতে ছেয়ে গেছে। এখনও মেসি তাদের কাছে মরিচিকা। আজ সন্ধ্যায় তিনি সমর্থকদের সামনে ধরা দেবেন।