৩৫০ কোটিতে আলিয়ার পোশাক ব্রান্ড কিনে নিচ্ছে রিলায়েন্স!

বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের পোশাক ব্র্যান্ড ‘ঈদ-এ-মাম্মা’ কিনে নিতে চলেছে রিলায়েন্স। ব্র্যান্ডটিতে মূলত শিশুদের পোশাক পাওয়া যায়। বাজারে আরও বড় শেয়ার হোল্ড করার জন্যএমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

রিলায়েন্স ইন্ডাস্ট্রির একটা অংশ রিলায়েন্স ব্র্যান্ড এখন এক বিষয়ে কথা বার্তা বলছে। ৩০০ থেকে ৩৫০ কোটি টাকার বিনিময়ে তারা এই ব্র্যান্ড কিনবে। আপাতত মোটামুটি সব ফাইনাল হয়ে গিয়েছে। আগামী ৭-১০ দিনের মধ্যে হয়তো এগ্রিমেন্ট হয়ে যাবে দুই ব্র্যান্ডের মধ্যে। দ্য ইকোনমিক টাইমসের তরফে এমনটাই জানানো হয়েছে।

যদি এই অধিগ্রহণ বাস্তবায়িত হয় তাহলে রিলায়েন্সের শিশু পোশাকের যে পোর্টফোলিও আছে সেটা যে অনেকটাই বাড়বে সেটা বলা যায়। ২০২০ সালে আলিয়া ভাট ব্র্যান্ডটি চালু করেছিলেন। তার এই ব্র্যান্ড চালু করার মূল উদ্দেশ্য ছিল দেশের শিশুদের জন্য কম দামে ভালো মানের টেকসই জামা নিয়ে আসা। তিনি দেখেছিলেন ভারতীয় শিশুদের জন্য তেমন কোনও ভালো মানের পোশাকের ব্র্যান্ড নেই। তাই তিনি এটা চালু করেন।

ফার্স্ট ক্রাই, আজিও, মিন্ট্রা, অ্যামাজন, টাটা ক্লিক ইত্যাদিতে ই-কমার্স সাইটের মাধ্যমে তার ব্র্যান্ডের পোশাক ভীষণ ভাবে বিক্রি হয়। এছাড়া লাইফস্টাইল এবং শপার্স স্টপেও এই ব্র্যান্ডের পোশাক পাওয়া যায়।

মূলত ৪ থেকে ১২ বছর বয়সীদের জন্য এই ব্র্যান্ড চালু করা হয়েছিল। চলতি বছরের শুরুর দিকে একদম ছোটদের জন্য বডিস্যুট, স্লিপ স্যুট নিয়ে আসা হয়।

আগামী ২-৩ বছরের পরিকল্পনার কথা জানিয়ে আলিয়া এর আগে জানিয়েছিলেন তিনি এই ব্র্যান্ডের ইনফ্যান্ট বিভাগটি আরও বড় করতে চান। তিনি আরও ক্যাটাগরি অ্যাড করার কথাও ভাবছেন। তিনি জানিয়েছেন তার এই ব্র্যান্ড এই পৃথিবীর বিষয়ে শিশুদের গল্প বলে। কী করে এই গ্রহের যত্ন নেওয়া উচিত সেই কথাও বলে।

বর্তমানে রিলায়েন্সের একাধিক আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে পার্টনারশিপ রয়েছে মূলত লাইফস্টাইল বিভাগের ক্ষেত্রে। এর মধ্যে আরমানি এক্সচেঞ্জ, বার্বেরি, ব্যালি, কানালি, ডিজেল, ডিউন, জিম্মি চো, মার্কস অ্যান্ড স্পেন্সার, ইত্যাদি আছে।