একমাত্র সন্তান রাহা কাপুরের জন্মের পর থেকেই নিজের মধ্যে বড় পরিবর্তন অনুভব করছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। মেয়েকে ঘিরে সব সময়ই এক ধরনের উদ্বেগে থাকেন। ভয় ও উদ্বেগ কাটাতে এমনকি ‘ভালো মা ’হওয়ার জন্য আধ্যাত্মিক গুরু সদ্গুরুর শরণাপন্ন হন মহেশ ভাটকন্যা। আলিয়া ভাট এবং আধ্যাত্মিক গুরু সদগুরুর সাম্প্রতিক একটি কথোপকথন নেটদুনিয়ায় চর্চার কেন্দ্রবিন্দুতে। আলিয়া তার মেয়ে রাহা কাপুরের বেড়ে ওঠা এবং একজন আদর্শ অভিভাবক হওয়া নিয়ে সদগুরুর কাছে পরামর্শ চেয়েছেন। জবাবে সদগুরু আলিয়াকে অযথা চিন্তা না করার পরামর্শ দিয়েছেন।
তিন বছর আগে ২০২২ সালে রণবীর কাপুর ও আলিয়ার কোলে আসে তাদের কন্যা রাহা। মা হওয়ার পর থেকেই আলিয়াকে প্রায়ই তার সন্তানের ভবিষ্যৎ এবং লালন-পালন নিয়ে কথা বলতে দেখা যায়। সদগুরুর সঙ্গে আলাপচারিতায় 'গাঙ্গুবাঈ'খ্যাত অভিনেত্রী আলিয়া জানতে চান, এই দ্রুত পরিবর্তনশীল পৃথিবীতে রাহাকে কীভাবে একজন ভাল মানুষ হিসেবে গড়ে তোলা যায় এবং মা হিসেবে তার ভূমিকা ঠিক কী হওয়া উচিত। আলিয়া স্বীকার করেন যে, সন্তানের সুরক্ষা এবং সঠিক শিক্ষা নিয়ে তিনি মাঝেমধ্যেই উদ্বিগ্ন থাকেন।
আলিয়ার প্রশ্নের উত্তরে সদগুরু সহজ ও গভীর একটি জীবনদর্শন তুলে ধরেন। তিনি বলেন, অভিভাবক হওয়া মানে কোনো প্রজেক্ট সম্পন্ন করা নয়।’ তার মতে, সন্তানদের ওপর অতিরিক্ত শাসন বা প্রত্যাশার বোঝা চাপিয়ে দেওয়া উচিত নয়। সদগুরু আলিয়াকে আশ্বস্ত করে বলেন যে, শিশুদের নিজস্ব একটি বুদ্ধি এবং প্রকৃতি থাকে। তাদের শুধু একটি আনন্দময় এবং নিরাপদ পরিবেশ দেওয়া প্রয়োজন।আলিয়াকে তিনি পরামর্শ দেন, রাহা যেন তার মাকে একজন হাসিখুশি এবং ইতিবাচক মানুষ হিসেবে দেখে বড় হয়, কারণ শিশুরা কথা শুনে নয়, বরং অনুকরণ করে শেখে।
মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
জমি নিয়ে বিরোধে গাজীপুরে কুপিয়ে হত্যা, আহত ৩