কুমিল্লার হোমনায় পৃথক অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজা ও ২৮৪ বোতল ফেনসিডিলসহ ৩ মাদককারবারিকে আটক করেছে র্যাব। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ২টি নম্বরবিহীন অটোরিকশা জব্দ করা হয়। গত সোমবার বিকালে হোমনা-শ্রীমদ্দি সড়কের হোমনা সরকারি কলেজের সামনে এবং জলিল চেয়ারম্যানের বাড়ির সামনে পৃথক দুটি চেকপোস্ট বসিয়ে মাদকসহ তাদের আটক করা হয়।
আটকরা হলেন অজিত বর্মণ (২৫), তাইজুল ইসলাম ওরফে তাজু (৩৭) ও মো. ফরহাদ (২৩)। আটকের পর তাদের বিরুদ্ধে র্যাব ১১-এর এসআই মো. ইসমাইল হোসেন বাদী হয়ে হোমনা থানায় পৃথক দুটি মামলা করেছেন।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।