নাশকতা মামলায় সাতক্ষীরা পৌর মেয়র জেলে

দুটি নাশকতা মামলায় জেলা ও দায়রা জজ আদালতে জামিন নামঞ্জুর হওয়ায় সাতক্ষীরা পৌরসভা মেয়র তাসকিন আহমেদ চিশতীকে জেলহাজতে পাঠানো হয়েছে।

সাতক্ষীরা জেলা জজ আদালতের অতিরিক্ত পিপি ফাহিমুল হক কিসলু জানান, নাশকতা ও বিস্ফোরকদ্রব্য মামলায় অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন মেয়র চিশতী। এরপর উচ্চ আদালতের নির্দেশে গতকাল মঙ্গলবার সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হলে বিচারক চাঁদ মো. আবদুল আলীম আল রাজী মেয়র চিশতীর জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।