শিক্ষক নির্যাতনের প্রতিবাদ ও গ্রেপ্তার দাবি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের ছাতারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক সহিদুল হককে (৫৭) বিদ্যালয়ের অফিস কক্ষে মারধরের প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা। এই ঘটনায় নির্যাতিত শিক্ষকের ছেলে তানভীর মাহমুদ বাদী হয়ে ৩ জনের নামোল্লেখসহ অজ্ঞাত আরও ৩-৪ জনের বিরুদ্ধে অভিযোগ এনে মামলা করেছেন দৌলতপুর থানায়।

গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের ছাতারপাড়া মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ অভিভাবকরা অংশ নেন।