ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি দুই হাজতির মৃত্যু হয়েছে। এরা হলেন সাবিদ হোসেন নান্টু (২৮) ও সবুজ (৬৫)। গতকাল বুধবার সকাল ৭টায় সাবিদকে ও দুপুর সাড়ে ১২টায় সবুজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কারারক্ষীদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, তারা দুজনই ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বন্দি ছিলেন। কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারারক্ষীরা সকালে সাবিদকে ও দুপুরে সবুজকে হাসপাতালে নিয়ে আসে। তখন পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।