যুবকের দায়ের কোপে আরও এক বৃদ্ধার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় যুবকের হামলার ঘটনায় রাবেয়া বেগম (৬৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। গত বুধবার রাত পৌনে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত রাবেয়া পৌর এলাকার ভাদুঘরের মৃত মীর জাহানের স্ত্রী। এ নিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা দুজনে দাঁড়াল।

সদর মডেল থানার ওসি এমরানুল ইসলাম জানান, স্থানীয় জামাল মিয়ার ছেলে শিহাব (২৮) একটি কলেজে পড়াশোনা করতেন। কয়েক বছর আগে তার পড়াশোনা বন্ধ হয়ে যায়। তিনি নারীদের দেখলেই উত্তেজিত হয়ে আক্রমণ করতে আসেন। গত বছরও কয়েক নারীকে কুপিয়ে জখম করেন। গত বুধবার দুপুরে তিনি সাতজনকে দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত করেন। সবাইকে ঢাকায় পাঠানো হলে পথে আরজুদা বেগম (৭৫) নামে একজন মারা যান। রাত পৌনে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাবেয়া বেগম নামে আরেকজন মারা গেছেন। আহত আরও পাঁচজনকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শহাবকে আটক করা হয়েছে।