সাংবাদিক নাদিম হত্যা

সমাবেশ থেকে সব আসামিকে দ্রুত গ্রেপ্তারের দাবি

সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদ ও গুরুত্বপূর্ণ আসামিদের গ্রেপ্তার দাবিতে জামালপুরের বকশিগঞ্জে সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বকশিগঞ্জ পৌর শহরের পাটহাটি মোড় এলাকায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়ন, ঢাকার জামালপুর সাংবাদিক ফোরাম ও বকশিগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের যৌথ আয়োজনে এ সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

এর আগে দুপুর ১২টার দিকে সাংবাদিক নাদিমের বাড়ি বকশিগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের গোমেরপাড়া এলাকায় যান ঢাকার সাংবাদিক নেতারা। তারা নাদিমের কবর জিয়ারত করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের সান্ত¡না দেন।

ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউল করিম খোকনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক ও প্রধান বক্তা ছিলেন সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল।