গোপালগঞ্জে মহাপরিচালক

র‌্যাব মানুষের জানমাল রক্ষায় কাজ করছে

র‌্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেছেন, প্রতিষ্ঠালগ্ন থেকে র‌্যাব ফোর্সেস জঙ্গিবাদ, মাদক, সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে সফল অভিযান পরিচালনা করে জড়িত অপরাধীদের আইনের আওতায় নিয়ে এসে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রাখতে কার্যকরী ভূমিকা রেখে জনসাধারণের আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে। সারা দেশে র‌্যাবের কার্যক্রম পরিচালনা করতে ১৫টি ব্যাটালিয়ন রয়েছে, যা প্রতিনিয়ত সাধারণ মানুষের জানমাল রক্ষায় কাজ করছে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় নবনির্মিত র‌্যাব-৬-এর ক্যাম্প উদ্বোধন শেষে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।

এ সময় র‌্যাব-৬-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফিরোজ কবির, গোপালগঞ্জ জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আল-বেলি আফিফা, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।