১ মহররম হিজরি নববর্ষের প্রথম দিন। হিজরি বর্ষ বা আরবি সন মুসলিম উম্মাহর জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। মুসলিম উম্মাহর বিভিন্ন ইবাদত-বন্দেগি হিজরি বর্ষের তারিখের ওপর নির্ভরশীল। তাই মুসলমানদের কাছে এর গুরুত্ব অত্যধিক।
বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। এদেশের ধর্মপ্রাণ মুসলমানেরা হিজরি নববর্ষের প্রথম দিন হিসেবে ১ মহররম নানা রকমভাবে উদযাপন করেন। হিজরি বর্ষের সঙ্গে প্রতিটি ধর্মপ্রাণ মুসলমানের আবেগ ও ভালোবাসা মিশে আছে। কিন্তু সরকারিভাবে এদিন সাধারণ ছুটি না থাকায় গুরুত্ব সহকারে পালন করতে চাইলেও সে সুযোগ হয় না অনেকের। তাই মুসলিম উম্মাহর গুরুত্বপূর্ণ হিজরি নববর্ষের প্রথম দিন হিসেবে ১ মহররম সাধারণ ছুটি ঘোষণা করে ধর্মপ্রাণ মুসলমানদের আবেগ ভালোবাসার মূল্য দেওয়া সময়ের দাবি। আশা করছি, সরকার মুসলিম উম্মাহর প্রাণের এ দাবি অচিরেই পূরণ করবেন।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হিজরি নববর্ষ উপলক্ষে সাধারণ ছুটি দেওয়া হয়। তবে আমাদের দেশে মহররম মাসের ১০ তারিখে আশুরার দিন সরকারি ছুটি দেওয়া হলেও ওইসব দেশে আশুরা উপলক্ষে কোনো ছুটি ঘোষণা করা হয় না।