মুশফিকুর রহিমের কাছে হারলেন তাসকিন। জিম আফ্রো টি-টেন লিগে প্রথম ম্যাচ জয়ের নায়ক তাসকিন নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিলেন মুশফিকদের। শুরুতে ৩ উইকেট নেন তাসকিন জোবার্গ বাফেলোসের। কিন্তু মুশফিক ক্রিজে এসে ২৩ বলে ৪৬ রানের ইনিংস খেলে দলকে ১০ ওভারে এনে দেন ১০৫ রান।
শেষপর্যন্ত ওই পুজিতেই ১০ রানে ম্যাচ জেতে জোবার্গ। মোহাম্মদ হাফিজ ২ ওভারে ৬ রানে ৫ উইকেট নিয়ে হন ম্যাচ সেরা।
অথচ সকালে তাসকিনের দুর্দান্ত বোলিংয়ে ৪৯ রানের প্রথম ম্যাচ জেতে বুলাওয়ো ব্রেভস। সিকান্দার রাজার ৩০ বলে অপরাজিত ৬১ রানে ভর করে ১২৮ রান তুলেছিল ব্রেভস। রাজা ১২ রানে ৩, তাসকিন ২ ওভারে ৭ রানে ১ উইকেট নিয়ে হারারেকে ৭৯ রানে আটকে দেন।