গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় মারাত্মক আহত অবসরপ্রাপ্ত শিক্ষক জাফর আলী মুন্সী (৬২) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শনিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে তিনি মারা যান। নিহত অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জাফর আলী মুন্সী কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া গ্রামের মৃত তাহাজ্জেদ হোসেন মুন্সির ছেলে।
কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া হাইওয়ে থানার পরিদর্শক খান শরিফুল ইসলাম জানান, শনিবার রাত সাড়ে ৯ টার দিকে ঢাকা খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার টুকু বাজার নামক স্থানে রাস্তা পারাপারের সময় ওই শিক্ষককে একটি মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে তিনি মারাত্মক আহত হন। প্রথমে তাকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি রাত মৃত্যু বরণ করেন।
পরিবারের আবেদনের প্রেক্ষিতে ওই শিক্ষকের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মোটরসাইকেল চালক ঘটনাস্থলে মোটরসাইকেল ফেলে পালিয়ে গেছে। মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। এই ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।