এক বছরের সাজা থেকে বাঁচতে দুই বছর পলাতক

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে এক বছরের সাজা থেকে বাঁচতে দুই বছর পলাতক থাকা আসামি দিদারুল ব্যাপারীকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাত আড়াইটার দিকে টঙ্গিবাড়ী উপজেলার নশংকর গ্রামের শ^শুরবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।

টঙ্গিবাড়ী থানার ওসি মো. রাজিব খান জানান, চেক জালিয়াতির মামলায় ২০২১ সালে মুন্সীগঞ্জ আদালত দিদারুল ব্যাপারীকে এক বছরের কারাদণ্ড দেয়। এরপর থেকে তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন। এক বছরের সাজা থেকে বাঁচতে দুই বছর ধরে পলাতক ছিলেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে উপজেলার নশংকর গ্রামের শ^শুরবাড়িতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।