কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক ও চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি বাদল রহমানের মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল সোমবার সকালে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে যশোদলবাসীর ব্যানারে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে স্বাচিপ-এর সভাপতি ডা. দ্বীন মোহাম্মদের নেতৃত্বে বক্তব্য দেন যশোদল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমতিয়াজ সুলতান রাজন, যুবলীগ নেতা সৈয়দ আফাকুল ইসলাম নাটু, নিহতের বড়ভাই নাট্যকার আতাউর রহমান খান মিলন ও নিহতের ছেলে শাহীল রহমান। বক্তারা বাদল রহমানের মৃত্যুর রহস্য উদঘাটন করে দোষী ব্যক্তিদের শাস্তির আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।