টরন্টোর বিপক্ষে লিটনদের জয়

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে টরন্টো ন্যাশনালকে ২০ রানে হারিয়েছে লিটন দাসের সারে জাগুয়ার্স। ম্যাথু ফর্ড ব্যাটে-বলে পারফর্ম দেখিয়ে দলকে জয় এনে দিয়েছেন।

আগে ব্যাট করে সারে জাগুয়ার্স ১৮ ওভার ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৪১ রান সংগ্রহ করে।

অধিনায়ক ইফতিখার আহমেদ ৩৫ বলে ৪৭ রান করেন। তিনটি ছক্কা ও চার আসে তার ব্যাট থেকে। এছাড়া লিটন দাস ২১ বলে ২২ রান করেন। একটি করে চার ও ছক্কা আসে তার ব্যাটে। ফর্ড ১১ বলে ১৯ রানে।

১৪২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১২১ রানে থেমে যায় তারা।