যুবলীগ নেতার কবজি কাটার মামলায় আ.লীগ নেতা জেলে

নাটোরে ৩ নম্বর পৌর ওয়ার্ড যুবলীগ সাধারণ সম্পাদক নেতা মিঠুন আলীর ওপর গত রবিবার হামলা করে ডান হাতের কবজি কেটে দেওয়ার ঘটনায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্ত্তজা আলী বাবলুর জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে নাটোর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রওশন আলম এ নির্দেশ দেন।