ওসাকার সঙ্গে নাটকীয় পরাজয় পিএসজির

খেলার ১৭ মিনিটেই গোলের দেখা পেয়ে যায় পিএসজি। ৫ মিনিট পর সমতায় ফেরে ওসাকা। তারপর প্যারিসিয়নরা ফের লিড পায়। কিন্তু নাটকটা জমিয়ে রেখেছিল তারা শেষ সময়ের জন্য। আর সেখানেই দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে জাপানি ক্লাব চিজারু ওসাকা। শেষ মুহূর্তের নাটকীয়তায় ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।

জাপানের ওসাকার নাগাই স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল। খেলার ১৭ মিনিটেই জেরি এমিরির বাড়িয়ে দেওয়া বলে গোল করেন হুগো একিতিকে। তবে সেই এগিয়ে থাকা বেশিক্ষণের জন্য স্থায়ী ছিল না। ৫ মিনিট পর জর্ডি ক্রুক্স।

১-১ গোলের সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল। বিরতি থেকে ফিরে ৪ মিনিটের মধ্যে ফের এগিয়ে যায় পিএসজি। তাতে যেন জয়ে সুবাস পাচ্ছিল তারা। কিন্তু নাটকীয়তা দেখা যায় ৬৭ মিনিট থেকে।

ম্যাচের ঐ সময় গোল করে বসেন জাপানি ক্লাবটির সোতা কিতানো। ওয়াতানাবের বাড়িয়ে দেওয়া বলে ১৮ মিনিটের ব্যবধানে দলকে সমতা এনে দেন তিনি। তাতে সমতায় ম্যাচে শেষের আভাস মিলছিল। সেটাই কম পাওয়া নয় জাপানি ক্লাবটার কাছে।

যদিও ৭৯ মিনিটে পিএসজিকে আসল চমকটা দেয় ওসাকা। শিনজি কাগাওয়ার গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। আর তাতেই নিশ্চিত হয়ে যায় তাদের জয়।