পঞ্চগড়ে শীর্ষে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছর এসএসসি পরীক্ষায় পঞ্চগড় জেলায় পাসের হার ৭৪.৯৫%। এবার ১৪ হাজার ৬১০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছে ১০ হাজার ৯৫০ জন। আর জিপিএ ৫ পেয়েছে ৭৯৮ জন।

ছেলেদের চেয়ে এবারও ভালো ফলাফল করেছে মেয়েরা। পরীক্ষায় ৭ হাজার ৩৫৮ জন মেয়ে পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছে ৫ হাজার ৯১২ জন। মেয়েদের পাসের হার ৮০.৩৫%।

আর ৭ হাজার ২৫২ জন ছেলে শিক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছে ৫ হাজার ৩৮ জন। ছেলেদের পাসের হার ৬৯.৪৭%।

গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারের ফলাফলেও জেলার মধ্যে প্রথম স্থানে রয়েছে পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। চলতি বছর এই বিদ্যালয় থেকে ২৩৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছে ২৩৫ জন। জিপিএ ৫ পেয়েছে ১৩৩ জন।