রাজশাহীতে ৬ টিকটকার গ্রেপ্তার

রাজশাহী নগরীতে পুলিশের পোশাক পরে পুলিশের নেতিবাচক টিকটক ভিডিও বানানোর সময় এক নারী-সহ ৬ টিকটকারকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগরী গোয়েন্দা পুলিশ ।

গতকাল শুক্রবার সকালে নগরীর রাজপাড়া থানার তেরখাদিয়া শহিদ কামারুজ্জামান স্টেডিয়ামের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার রওনক বিশ্বাস (২৩), নগরীর পবা থানার মোস্তাকিম (২৫), রাজপাড়া থানার আল মামুন (৪৭), কাশিয়াডাঙ্গা থানার সাজু আহমেদ (৩৩), কুষ্টিয়া জেলার সদর থানার হাবিবুর রহমান (১৯) ও পাবনা জেলার ঈশ্বরর্দী থানার আয়েশা সিদ্দিকা (২২)।

আজ শনিবার বিকেলে রাজশাহী মহানগরীর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার রফিকুল আলমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।