কিলিয়ান এমবাপ্পে ২০২৩-২৪ মৌসুমে কোন দলে খেলবেন তা এখন বড় প্রশ্ন। দলবদলের বাজারে এমবাপ্পেকে নিয়ে নতুন নতুন খবর বের হচ্ছে। কিছুদিন আগে জানা গিয়েছিল আল হিলাল ফরাসি এই ফরোয়ার্ডের জন্য প্রস্তাব দিয়েছে। তাতে পিএসজি রাজি থাকলেও রাজি ছিলেন না এমবাপ্পে। পিএসজিও তাকে আগামী মৌসুম শেষে ফ্রিতে যেতে দিতে রাজি নয়। এমন অবস্থায় বৃটিশ ট্যাবলয়েড ডেইলি মিরর জানিয়েছে, এমবাপ্পেকে দলে নিতে আগ্রহী লিভারপুল।
এমবাপ্পেকে নিয়ে লিভারপুলের আগ্রহের বিষয়টা নতুন নয়। এর আগেও কয়েকবার তার লিভারপুলে যাওয়ার গুঞ্জন শোনা গিয়েছিল। কয়েক দিন আগে ফুটবল এজেন্ট মার্কো খিরদেমিরের দাবি করেন, এমবাপ্পেকে দলে টানতে লিভারপুল ২৭ কোটি ইউরোর বেশি খরচ করতে রাজি। তবে এবার খবর, এমবাপ্পেকে এক মৌসুমের জন্য ধারে দলে টানতে চায় লিভারপুল। ইন্টারনেট