কী হবে মাহমুদউল্লাহর

এশিয়া কাপ দল দিতে আর দিন কয়েক বাকি। এই দলের সদস্যরাই থাকবেন বিশ^কাপে। এমন অবস্থায় গত তিন সিরিজে না থাকা অভিজ্ঞ মাহমুদউল্লাহর চূড়ান্ত দলে থাকা না-থাকাই বড় প্রশ্ন। যে প্রশ্নের উত্তর খুঁজতে কাল বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনের সঙ্গে মিরপুরে নয় ধানমন্ডিতে গোপন বৈঠকে তিন নির্বাচক। মাহমুদউল্লাহ ইস্যুতে তারা গলদঘর্ম। কিন্তু এই অলরাউন্ডারের তো অত চিন্তা করলে হবে না। যদি ডাক পান তাহলে সেরাটা দিতে হবে তো! সেই চেষ্টায় মিরপুরে নিয়মিত ঘাম ঝরিয়ে যাচ্ছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। মুখে নির্ভারতার হাসি থাকলেও বিশ^কাপে থাকা না-থাকা ইস্যুতে মনটা তার নির্বাচকদের মতোই অস্থির