মেক্সিকোতে একটি যাত্রীবাহী বাস মহাসড়ক থেকে ছিটকে খাদে পড়ে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। দেশটির উত্তরাঞ্চলীয় সীমান্ত শহর টিজুয়ানা যাওয়ার পথে বৃহস্পতিবার (০৩ আগস্ট) ভোরে দুর্ঘটনাকবলিত হয় বাসটি।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায়, বাসটিতে ভারত, ডোমিনিকান রিপাবলিক এবং আফ্রিকান দেশের নাগরিকসহ প্রায় ৪২ যাত্রী ছিলেন। অতিরিক্ত গতির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৪০ মিটার নিচে পড়ে যায়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসচালককে আটক করা হয়েছে।