চীনের মধ্যাঞ্চলে অতিরিক্ত যাত্রীবাহী একটি ভ্যানের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। দেশটির ট্রাফিক পুলিশ এ তথ্য জানিয়েছে।
পুলিশ জানায়, নয়জন যাত্রী বহনের অনুমতি থাকা ছোট ভ্যানটিতে ১৬ জন যাত্রী ছিলেন। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ২টা ৪০ মিনিটে (গ্রিনিচ মান সময় বুধবার ১৮টা ৪০ মিনিট) হেনান প্রদেশের নানইয়াং শহরের জি-৪০ এক্সপ্রেসওয়েতে চলার সময় ছোটভ্যানটি সামনে থাকা একটি সেমি-ট্রেইলার ট্রাকের পেছনে ধাক্কা দেয়।
চীনের জননিরাপত্তা মন্ত্রণালয়ের ট্রাফিক ব্যবস্থাপনা ব্যুরো সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবোতে দেওয়া এক বার্তায় জানায়, দুর্ঘটনার বিষয়টি সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। ঘটনার তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে একটি বিশেষ টিম নানইয়াংয়ে পাঠানো হয়েছে।
মার্কিন বিমানঘাঁটিতে ইরানের পাল্টা হামলা