বগুড়ায় অপহরণ মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি আবদুল খালেককে (৪০) ১০ বছর পলাতক থাকার পর গ্রেপ্তার করেছে র্যাব। গত বৃহস্পতিবার রাতে ঢাকার আশুলিয়ার নরসিংহপুর এলাকা থেকে বগুড়া র্যাব-১২ ও ঢাকা র্যাব-৪-এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন। আবদুল খালেকের বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলার পুটখুর গ্রামে। র্যাব কর্মকর্তা জানান, ২০০৫ সালে খালেক তার বন্ধু মোখলেছুর রহমান ও রুবেল প্রতিবেশী বেদেনা নামে এক নারীকে অপরহণ করে। এ ঘটনায় বেদেনার বাবা আজাহার আলী অপহরণ মামলা করেন। ২০১৩ সালে ওই মামলার রায়ে খালেকের ১৪ বছরের সাজা হয়।