হবিগঞ্জ বিএনপি

তারেক-জোবাইদার কারাদন্ডের প্রতিবাদ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানকে কারাদ- দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে হবিগঞ্জ জেলা বিএনপি।

গতকাল শুক্রবার বিকেলে শহরের শায়েস্তানগর থেকে মিছিল শুরু করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

পরে পথসভায় বক্তব্য দেন বিএনপির জাতীয় কমিটির নেতা ও পৌরসভার সাবেক মেয়র জি কে গউছ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী ও হাজি নুরুল ইসলাম, আজিজুর রহমান কাজল, শামছুল ইসলাম মতিন, আফজাল হোসেন, মহিবুল ইসলাম শাহীন, তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সফিকুর রহমান সিতু, জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল হক শরীফ, জেলা মহিলা দলের সভাপতি ফাতেমা ইয়াসমিন, জেলা জাসাসের আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শিমু আক্তার চৌধুরী প্রমুখ।