বঙ্গবন্ধু জাদুঘর ভ্রমণে সেবা দেবে বিআরটিসি পরিবহন

ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বঙ্গবন্ধু জাদুঘর ভ্রমণ সহজ করতে তাদের পরিবহন সেবা দেবে বিআরটিসি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট আগামী ৩ মাস ঢাকা শহরের স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শনের কার্যক্রম গ্রহণ করেছে। এ পরিদর্শন কার্যক্রমকে নির্বিঘœ করতে বিআরটিসি এই সেবা দেবে। নির্ধারিত শিক্ষাপ্রতিষ্ঠানের অন্তত ২০০ জন ছাত্রছাত্রী পরিবহনের জন্য প্রতি সপ্তাহে নির্ধারিত দিনে ৩/৪টি বিআরটিসি বাস দিয়ে পরিবহন সেবা দেবে। গত মঙ্গলবার উদয়ন স্কুলের (ঢাকা বিশ্ববিদ্যালয়) ছাত্রছাত্রীদের ও গত বৃহস্পতিবার উইলস্ লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের ছাত্রছাত্রীদের এই সেবা দিয়েছে। এই সেবা পেয়ে শিক্ষার্থীদের জাদুঘর পরিদর্শন নিরাপদ ও নির্বিঘœ হয়েছে বলে জানিয়েছেন শিক্ষক ও অভিভাবকরা।