মানিকগঞ্জের সিংগাইরে আলেয়া বেগম (৬১) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আলেয়া উপজেলার জামশা ইউনিয়নের মৃত শুকুর আলী স্ত্রী এবং ৩ সন্তানের জননী।
রবিবার (৬ আগষ্ট) বিকাল ৫ টার দিকে তার মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) সৈয়দ মিজানুর ইসলাম।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় , আলেয়া বেগম রবিবার নিজ বাড়ীর দু’চালা টিনের ঘোয়াল ঘরের আড়ার সাথে রশি পেচিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে বিকাল ৫ টার দিকে পুলিশ লাশ তার উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন, আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।