বিএনপির সঙ্গে একাত্মতা প্রকাশ বিজেপির পার্থের

‘গণতন্ত্র পুনরুদ্ধারে’ বিএনপির সব দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তিনি বলেছেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির সব দাবির সঙ্গে আমরা একাত্মতা প্রকাশ করছি। আমরা মনে করি, জাতীয়তাবাদী শক্তির কেন্দ্রবিন্দু বিএনপি।’

গতকাল রবিবার বিকেলে বিজেপির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘গ্রহণযোগ্য সরকারের অধীনে নির্বাচনের দাবিতে’ শীর্ষক রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পার্থ এসব কথা বলেন।

আন্দালিব পার্থ বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি কোনো দলের দাবি না, এ দাবি এখন বাংলাদেশের মানুষের। এটা ন্যায্য দাবি। সুতরাং আমরা এ দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করছি। আমাদের কর্মসূচি মহাসচিবের মাধ্যমে সময়মতো আপনাদের জানিয়ে দেব।’