শরীয়তপুরের গোসাইরহাটে ডোবার পানিতে ডুবে শিশু দুই বোনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার নলমুড়ি ইউনিয়নের পাঁচকাঠি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হাসিবা (৭) ও হামিদা (৩) ওই গ্রামের বারেক চৌধুরীর মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে হামিদা ও হাসিবা নিজেদের বাড়ির উঠানে খেলা করছিল। একপর্যায়ে বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে যায় তারা। পরিবার তাদের খুঁজে না পেয়ে স্থায়ীদের জানায়। পরে ডোবার পানিতে ভাসতে দেখে স্থানীয়রা তাদের উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নলমুড়ি ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মনির সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।