বাড়ি ফেরার পথে বন্যার পানিতে দাদা নিখোঁজ, নাতির লাশ উদ্ধার

চট্টগ্রামের চন্দনাইশে বাড়ি ফেরার পথে বন্যার পানির স্রোতে ভেসে যাওয়া নিখোঁজ শিশু আনিসের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনও নিখোঁজ রয়েছেন তার দাদা আবু সৈয়দ (৭০)।

আজ বুধবার বিকেলে চন্দনাইশ উপজেলার দোহাজারীর জামিজুরী এলাকা থেকে আনিসের মরদেহ উদ্ধার করা হয়।

চন্দনাইশ থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, শিশুটির লাশ উদ্ধার হয়েছে। তবে এখনও বৃদ্ধকে উদ্ধার করা যায়নি। তাকে উদ্ধারে আমাদের একাধিক টিম কাজ করছে।