দুর্দান্ত চার্জিংয়ের নিশ্চয়তায় ভিভো ওয়াই২৭

বাইরে চলছে ইলশে গুঁড়ি বৃষ্টি! এমন মুহূর্ত উপভোগ করতে চাই সুন্দর সুন্দর গানের সঙ্গে এক কাপ চা! কিন্তু এই সময়ে যদি চার্জ না থাকে স্মার্টফোনে, তবে মুহূর্তটাই নষ্ট হয়। এ ক্ষেত্রে ভিভো ওয়াই২৭ হতে পারে চমৎকার সঙ্গী।

শক্তিশালী চার্জিং এবং দীর্ঘ ব্যাটারি লাইফ দেবে নিরাপদ চার্জিংয়ের নিশ্চয়তা। পাঁচ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং ৪৪ ওয়াট ক্ষমতাসম্পন্ন ফ্লাশ চার্জারের কল্যাণে এক ঘণ্টার কম সময়ে হবে শতভাগ চার্জ। চমৎকার দুটি রঙে পাওয়া যাবে ভিভো ওয়াই২৭। একটি বারগেন্ডি ব্ল্যাক, অপরটি সি ব্লু। প্লাস্টিক বডিতে গর্জিয়াস লুকের পাশাপাশি প্রশান্তিময় রিফ্লেকশন! বিজ্ঞপ্তি