বগুড়ার আদমদীঘির সান্তাহারে একটি বাসে তল্লাশি চালিয়ে ৪০০ পিস ইয়াবাসহ দুই যাত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শনিবার (১২ আগস্ট) দুপুরে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তাররা হলো- নওগাঁ জেলার সদর উপজেলার বোয়ালিয়া গ্রামের হাসান মাহমুদ মোর্শেদ (৩১) ও পার নওগাঁ সরকার পাড়া এলাকার মো. সনি (৩২)।
সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রকিব হাসান জানান, শনিবার ভোর ৫ টায় ঢাকা থেকে ছেড়ে আসা নওগাঁগামী একতা পরিবহন নামে একটি বাসে যাত্রীবেশে আসছিল দুই মাদক কারবারি। গোপন সংবাদের ভিত্তিতে সান্তাহার পৌর শহরের হবির মোড় এলাকায় চেকপোস্ট বসিয়ে ওই বাসটিতে তল্লাশি করা হয়। এ সময় দুই যাত্রীর কাছে থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।