রাজধানীর খিলক্ষেত এলাকায় পল্লী বিদ্যুতের চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি পালন করেছে।
আজ রবিবার সকালে দেশের সকল জেলা থেকে আশা চুক্তিভিত্তিক কর্মচারীরা ৭ দফা দাবিতে এই কর্মসূচি পালন করেন।
এ সময় লাইন-ক্রু লেবেল ১ (এলসিএল) কর্মচারীরা তাদের যৌক্তিক দাবি তুলে ধরে বলেন, সকল লাহনভ্রু পেতে (চুক্তিভিত্তিক) নিয়মিত করতে হবে। আন্দোলনকে কেন্দ্র করে কোন লাইন-ক্রু -কে চাকরিচ্যুত করা যাবে না এবং কারও বিরুদ্ধে কোনো ধরনের প্রশাসনিক ব্যবস্থা গ্রহন করা যাবে না।
যে সকল লাইন-ক্রু'গন লাইনে কাজ করতে গিয়ে মৃত্যুবরণ করেছেন, তাদের পরিবারের একজন সদস্যকে (স্ত্রী, পুত্র, কন্যা, ভাই, বোন) যোগ্যতা অনুযায়ী পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়মিত কর্মচারী পদে নিয়োগ প্রদান করতে হবে।