স্মার্টফোনের চাহিদা কমবে ২০৩০ সালে

আজকের আধুনিক যুগে প্রযুক্তি খুব দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। কিপ্যাড ছেড়ে আমরা পৌঁছে গেছি টাচপ্যাডে। এমতাবস্থায় মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস এক বিশেষ ধরনের দাবি করেছেন। বিল গেটস বলেছেন, আগামী সময়ে ইলেকট্রনিক ট্যাটু স্মার্টফোনের জায়গা নিতে পারে, যার কারণে স্মার্টফোনগুলো বাজার থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। এই ইলেকট্রনিক ট্যাটুগুলো CHAOTIC MOON নামে একটি সংস্থা চালু করেছে, যা এক ধরনের জৈব প্রযুক্তির ওপর ভিত্তি করে ট্যাটু তৈরি করে।

এই ট্যাটুগুলোর মাধ্যমে মানবদেহ সম্পর্কিত তথ্য সংগ্রহ করা হয়। বর্তমানে খেলাধুলা এবং চিকিৎসা ক্ষেত্রে এটা ব্যবহার হচ্ছে। সংস্থাটি এই ট্যাটুগুলো নিয়ে আরও নানান ধরনের পরীক্ষা-নিরীক্ষা করছে, যা ভবিষ্যতে স্মার্টফোনের জায়গা নিতে পারে।

অন্যদিকে নোকিয়ার সিইও পেক্কা লুন্ডমার্কও স্মার্টফোনের অদৃশ্য হওয়ার বিষয়ে একটি বড় বিবৃতি দিয়েছেন, যার মতে, ৬এ প্রযুক্তি ২০৩০ সাল নাগাদ শুরু হবে এবং সেই সময়ে স্মার্টফোন তার সাধারণ ইন্টারফেসে থাকবে না। নোকিয়ার সিইও বলেন, ২০৩০ সালের মধ্যে মোবাইল ফোনের জায়গায় স্মার্ট চশমা বা অন্য কোনো ধরনের পণ্য ব্যবহার করা হবে, যা সরাসরি আমাদের শরীরের সঙ্গে কানেকটেড হবে। বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে এই বিষয়টি আমাদের জীবনকে আবার পুরোপুরি বদলে দেওয়ার কাজ করবে।