ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপকমিটির সদস্য আবু আব্বাস ভূঁইয়া।
আজ মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ১০টায় স্থানীয় আওয়ামী পরিবারের সদস্য ও সমর্থকদের সঙ্গে নিয়ে নবীনগর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের নিষ্ঠুরতম হত্যাকাণ্ডের শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করেন। পরে উপজেলার ইব্রাহীমপুর এতিমখানা, আলমনগর এতিমখানা ও পশ্চিমপাড়া, নারায়নপুর এতিমখানাসহ দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়।
এছাড়া এস আর মসজিদে বাদ আসর বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের অনান্য শহীদদের জন্য দোয়া ও লোকনাথ মন্দিরে প্রার্থনার কর্মসূচির আয়োজন করা হয়।