গাজীপুরে আইসক্রিমের বাক্সের ভেতর থেকে ৪০ কেজি গাঁজাসহ তিনজনকে আটক ও একটি পিকআপ ভ্যান জব্দ করেছে র্যাব। গতকাল মঙ্গলবার দুপুরে এ তথ্য জানান র্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্পের কমান্ডার মেজর মো. ইয়াসির আরাফাত হোসেন।
আটক ব্যক্তিরা হলেন, তাসলিম ভূঁইয়া, ধন মিয়া ও জাকির আহমেদ। র্যাব জানায়, পোড়াবাড়ী ক্যাম্পের একটি দল গাজীপুর নগরীর পোড়াবাড়ী বাজার এলাকায় সোমবার রাত আড়াইটার দিকে একটি পিকআপে তল্লাশি চালিয়ে তিনটি আইসক্রিমের বাক্সে থাকা ৪০ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করে।