কুকুরের সঙ্গে যৌন সম্পর্কের ভিডিও, দম্পতি গ্রেপ্তার

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে কুকুরের সঙ্গে যৌনসম্পর্ক স্থাপন ও তা ক্যামেরায় ধারণ করার অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন ট্যাবলয়েড নিউইয়র্ক পোস্ট।

প্রতিবেদনে আরও বলা হয়, অভিযুক্তরা হলেন ক্রিস্টাল মে হোয়ার (৩৭) ও জে ওয়েড ভিনস্ট্রা (২৮)। গত জুলাই মাসে গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আনা হয়েছে।

গত সোমবার সারিনা ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় তাদের। স্থানীয় কর্তৃপক্ষের অভিযোগ, এই দম্পতি দুটি কুকুরের সঙ্গে একাধিকবার যৌনসম্পর্ক স্থাপন করেছে ও তা ক্যামেরায় ধারণ করেছে। ২০২১ সালের ১৮ অক্টোবর, ২০২২ সালের ১৯ মার্চ, ১৭ মে, ৬ জুন ও ২৫ অক্টোবর এসব ঘটনা ঘটে।

কর্মকর্তারা জানিয়েছেন, অভিযুক্ত হোয়ার ও ভিনস্ট্রা জামিনে রয়েছেন। আপাতত এ মামলার আইনি কার্যক্রম স্থগিত রয়েছে। এ বছরের শেষ দিকে এ নিয়ে বিস্তারিত জানানো হবে।

সংশ্লিষ্টরা জানান, অস্ট্রেলিয়ার আইন অনুযায়ী অভিযোগ প্রমাণিত হলে ওই দম্পতির সাত বছরের কারাদণ্ড হতে পারে। তবে এই দুজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আগে মামলাটি উচ্চ আদালতে পাঠাতে হবে।