মানিকগঞ্জের সিংগাইর উপজেলার উত্তর জামশা বশির উদ্দিন ফাউন্ডেশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আরিফুর রহমানকে অবশেষে নানা অনিয়ম, দুর্নীতি ও জালিয়াতির দায়ে বরখাস্ত করেছে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, আরিফুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-দুর্নীতি ও জালিয়াতির সত্যতা পাওয়ায় গত মঙ্গলবার ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
এর আগে গত ৫ ফেব্রুয়ারি দেশ রূপান্তরে ‘ঘুষে শিক্ষক-কর্মচারী নিয়োগ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।