মোংলায় জামায়াত শিবিরের ৪ কর্মী গ্রেপ্তার

বাগেরহাটের মোংলায় জামায়াত-শিবিরের চার কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার গোয়ালেরমেঠ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

মোংলা থানা ওসি মোহাম্মদ সামসুদ্দীন বলেন, মোংলা বন্দর ও ইপিজেডসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা চালিয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন ও সরকার উৎখাতের পাঁয়তারার অভিযোগে জামায়াত-শিবিরের সক্রিয় চার কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন, মাওলানা হোসেন বিল্লাহ, উজ্জ্বল গাজী, মাজেদ মোল্লা ও আবু তালহা শান্ত। এ সময় তাদের কাছ থেকে রড, বাঁশের লাঠি, পেট্রোল ও ২ বাক্স দিয়াশলাই জব্দ করা হয়। ওসি জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতার মামলা করা হয়েছে।