বরিশালের উজিরপুরে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্মকর্তার বাড়ি থেকে ভাঙন রোধে ব্যবহৃত সরকারি সেই ব্লকগুলো অবশেষে ট্রাকে ভরে নিয়ে গেছে পাউবো। গতকাল শনিবার সকালে বরিশাল পাউবোতে কর্মরত উপসহকারী প্রকৌশলী মো. শাকিল ইসলামের নিজ বাড়ি উজিরপুর উপজেলার হস্তিসু-’র ঈদগা এলাকায় রক্ষিত সেই ব্লকগুলো ট্রাকে করে বরিশালে নিয়ে যাওয়া হয়। এর আগে গত ১৭ আগস্ট দেশ রূপান্তরে ‘ভাঙন রোধের সরকারি ব্লক কর্তার বাড়িতে’ শিরোনামে সংবাদ প্রকাশ হলে বরিশাল পাউবোর টনক নড়ে।
বরিশাল পাউবোর নির্বাহী প্রকৌশলী আবদুস সালাম জানান, ব্লকগুলো নিজ বাড়িতে নিয়ে যাওয়া উপসহকারী প্রকৌশলী শাকিল ইসলাম তার নিজ দায়িত্বে ব্লক পৌঁছে দিয়েছেন। বিষয়টি নিয়ে বেশ তোলপাড় হয়েছে। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে পত্রিকায় সংবাদ প্রকাশের পর বরিশাল জেলা প্রশাসক মো. শহিদুল ইসলামের নির্দেশে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া তানজিন ঘটনাটি তদন্ত করেন।