সাতক্ষীরায় ৭টি সোনার বারসহ একজন গ্রেপ্তার

সাতক্ষীরায় পুলিশের অভিযানে ৭টি সোনার বারসহ মাহবুব আলম নামে এক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে শহরের নিউমার্কেট এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেপ্তার মাহবুব আলম মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার চাঁরি গ্রামের ফরহাদ উদ্দিনের ছেলে। সাতক্ষীরা সদর থানার ওসি মহিদুল ইসলাম জানান, ভারতে সোনা পাচার করা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে আসা বাস এসপি  গোল্ডেন লাইনে তল্লাশি চালানো হয়। এ সময় মাহবুব আলম নামের এক যাত্রীকে চ্যালেঞ্জ করে তার শরীরে কৌশলে লুকিয়ে রাখা ৭টি সোনার বার জব্দ করা হয়। জব্দ করা সোনার ওজন ৮১৬ গ্রাম।