লিগস কাপ ফাইনাল

মেসির গোলের পর সমতা ফেরালেন ফাফা

লিগস কাপের ফাইনালে ন্যাশভিলের বিপক্ষে লিওনেল মেসির গোলে ম্যাচের ২৩ মিনিটেই এগিয়ে গিয়েছিল ইন্টার মায়ামি। তবে দ্বিতীয়ার্ধে সমতা ফেরায় ন্যাশভিলে। ৫৭ মিনিটে কর্ণার থেকে পাওয়া বল হেডে গোল করে সমতা ফেরান ফাফা পিকুল্ট।

তার আগে ২৩ মিনিটে বক্সের বাইরে বল পেয়ে একজনকে কাটিয়ে জোরালো শটে গোলটি করেন মেসি। পেশাদার ক্যারিয়ারে ফাইনালে এটি মেসির ৩৭তম গোল। লিগস কাপে মেসির দশম গোল। টানা সাত ম্যাচে গোল পেলেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড।