ঠাকুরগাঁওয়ে শহরের কলেজপাড়ার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্য ইস্টিফান তিরকির হত্যাকা-ের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন গ্যাব্রিয়েল ও জুলিয়ান টপ্প। গতকাল রবিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ সুপার জানান, ইস্টিফান তিরকির সঙ্গে প্রতিবেশী গ্যাব্রিয়েল ও জুলিয়ান টপ্পর আর্থিক লেনদেন নিয়ে বিরোধ ছিল। গত ১৮ আগস্ট রাত ১০টার দিকে পরিষদপাড়ার রাস্তায় ইস্টিফান তিরকির সঙ্গে গ্যাব্রিয়েলের কথা-কাটাকাটির একপর্যায়ে তিরকির বুকে আঘাত করে পালিয়ে যায় গ্যাব্রিয়েল। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। গ্যাব্রিয়েল ও জুলিয়ান টপ্পকে আটক করার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্যাব্রিয়েল হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি করেন পুলিশ সুপার।