প্রতিদ্বন্দ্বীর ‘নারীর টোপ’ এড়িয়ে চলুন মকর

মেষ : ২১ মার্চ-২০ এপ্রিল

জাতকের অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। ঋতু বদলের কারণে শিশু ও প্রবীণরা শারীরিক অসুস্থতায় পতিত হতে পারেন।

তুলা : ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর

শিক্ষাক্ষেত্রে প্রশাসনিক কাজে জড়িতদের উৎকোচের প্রলোভনে পা না দেওয়াই ভালো। না হলে জাল সার্টিফিকেট সংক্রান্ত ভুলের মাশুল গুনতে হবে।

বৃষ : ২১ এপ্রিল-২০ মে

জাতকের কর্মক্ষেত্রে উন্নতি করার সুযোগ রয়েছে। অচিরেই কোনো রাজ পারিবারের সদস্যের সাহায্য পাবেন।

বৃশ্চিক : ২৩ অক্টোবর-২০ নভেম্বর

সামনে অশনিসংকেত। শনিগ্রহের কেতুর সংযোগের ফলে আপনার ব্যবসার ভরাডুবি হওয়ার সম্ভাবনা। এ সপ্তাহে টাকা লেনদেন না করাই ভালো।

মিথুন : ২১ মে-২০ জুন

নীতিবিবর্জিত কাজে জড়ালে প্রশাসন দ্বারা হেনস্তা হতে পারেন। বিশেষত নারীঘটিত সম্পর্কে সাবধান।

কর্কট : ২১ জুন-২০ জুলাই

শিল্প-সংস্কৃতিতে অবদান রাখার সঠিক সময়। ঋতুরাজের আগমনে চন্দ্রগ্রহের অবস্থানের ফলে জাতক প্রভূত সম্মান পাবেন। দূরের যাত্রা শুভ।

সিংহ : ২১ জুলাই-২০ আগস্ট

মা লক্ষ্মীর কৃপায় বস্ত্র রপ্তানিতে লাভবান হবেন। তবে অধিক লাভের আশায় শঠতার আশ্রয় নেবেন না। অংশীদারের কুপ্ররোচনা গ্রহণ করবেন না।

কন্যা : ২১ আগস্ট-২২ সেপ্টেম্বর

যুবতী রমণীর জীবন বল্লভের যোগ রয়েছে। আবেগের বশে সিদ্ধান্ত নেবেন না। প্রেম যতই গভীর হোক, বিবাহপূর্ব শারীরিক মিলন পরিত্যাজ্য।

ধনু : ২১ নভেম্বর-২০ ডিসেম্বর

গণেশ ঠাকুর প্রসন্ন ফলে ব্যবসায় সিদ্ধান্ত নিজে নেওয়াই ভালো। প্রবীণের পরামর্শ গ্রহণ না করাই শ্রেয়। কারণ আধুনিক মার্কেটিং আপনার দখলে।

মকর : ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি

ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী আপনার ক্ষতি করতে পারে। এ সপ্তাহে বড় ব্যবসায়ে জড়াবেন না। প্রতিদ্বন্দ্বীর নারীর টোপ এড়িয়ে চলুন। আবেগ পরিত্যাজ্য।

কুম্ভ : ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি

দিবাস্বপ্নের সময় এটা নয়। আবেগের তাড়নায় কোনো সিদ্ধান্ত নেবেন না। ফটকা ব্যবসায়ের প্রলোভনে জড়াবেন না। ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন।

মীন : ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ

সৃষ্টির শুরু থেকে আদিরসের নেশায় জাতক বিভোর। দুষ্ট লোকের মিষ্টি কথায় ভুলবেন না। অবশ্যই কারণবারি ও বামাস্বরে আকৃষ্ট হবেন না।